কোরবানির ঈদের পর নতুন অফিস সূচির সঙ্গে মিল রেখে মেট্রোরেলের পিক ও অফ পিক সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন সূচি আগামী ১৯ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

উত্তরা উত্তর থেকে থেকে মতিঝিল

সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতই স্পেশাল অফ পিক থাকবে। এই সময়ে ট্রেন চলাচলের বিরতি হবে ১০ মিনিট।আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ারে বিরতি হবে আট মিনিট।বেলা ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এসময় বিরতি হবে ১২ মিনিট।

দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি হবে আট মিনিট।আবার রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে বিরতি হবে ১০ মিনিট।

মতিঝিল থেকে উত্তরা উত্তর

সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার। এই সময়ে একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি হবে ১০ মিনিট।সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পিক আওয়ারে বিরতি আট মিনিট।দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকাল ৩টা ৪ মিনিট অফ পিক আওয়ারে বিরতি হবে ১২ মিনিট।বিকাল ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে বিরতি হবে আট মিনিট।রাত ৯টা ১৩ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলবে ট্রেন।

ঈদের দিন ছুটি

এমএএন ছিদ্দিক বলেন, আগের মতই শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে মেট্রোরেল। ১৭ জুন ঈদের দিনও মেট্রোরেল চলবে না।মেট্রোরেলের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভাড়া বাড়বে। এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না।এখন একটি মেট্রো ট্রেনে গড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ যাত্রী চলাচল করে। ধারণক্ষমতা ২ হাজার ২০০।এখন দিনে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে চলে। দিনে ১৯৪ বার মেট্রোরেল আসা-যাওয়া করলেও ১৯ জুন থেকে চলাচল করবে ১৯৬ বার।

ডেস্ক  রিপোর্ট,বাংলাদেশ দর্পণ